বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় পরিবেশ সুরক্ষা, বনায়ন কার্যক্রম জোরদার ও বন সম্পদের টেকসই উন্নয়ন নিয়ে জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। সভায় জেলার প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, বনায়ন কার্যক্রম সম্প্রসারণ এবং উপকূলীয় বন সম্পদ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। পরিবেশ ও বন রক্ষায় সরকারি উদ্যোগ বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ ও বন রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় জেলা প্রশাসন, পুলিশ, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক শেষকথা Seshkatha News