বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগীতে অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গত সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬)- রাত ৯টার দিকে উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের চান্দখালী বাজারের পোস্ট অফিসের পেছনে এ ঘটনা ঘটে। নিহত রাজু চান্দখালী এলাকার মৃত রাজ্জাক ফরাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে অটোরিকশায় চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন রাজু। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর রাজুকে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।
দৈনিক শেষকথা Seshkatha News