বরগুনা প্রতিনিধি: জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. নুরুল ইসলাম মণির সঙ্গে বরগুনা জেলা ওলামা দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টায় বরগুনা সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন চিফ হুইপ নুরুল ইসলাম মণি। এ সময় তিনি নেতৃবৃন্দকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। সভায় বরগুনা জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. শাহজালাল রুমি, সদস্যসচিব মাওলানা মো. আবদুল মোতালেবসহ তালতলী, আমতলী, বামনা, সদর উপজেলা ও বরগুনা পৌর ওলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শুরুর আগে বরগুনা জেলা ওলামা দলের পক্ষ থেকে চিফ হুইপ নুরুল ইসলাম মণিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
দৈনিক শেষকথা Seshkatha News