বামনা থেকে গাজী মোঃ মিরাজুল ইসলাম: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার ২০২৭–২৮ সেশনের নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। গত ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল ১০টায় বামনার আইএবি কার্যালয়ে সংগঠনটির উপজেলা শাখার শূরা অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়। অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা রুহুল আমিন। প্রধান মেহমান ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ মেহেদী হাসান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার সভাপতি মাওলানা হারুনুর রশিদ এবং ইসলামী যুব আন্দোলন বামনা উপজেলা শাখার সাবেক সভাপতি ও সহকারী সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন জিহাদী। অধিবেশনে ২০২৭–২৮ সেশনের নবগঠিত কমিটির চারজন নেতাকে শপথ পাঠ করানো হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি শেখ মুহাম্মদ রফিকুল ইসলাম, সহ-সভাপতি ক্বারী আবুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল ইমরান খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আবু সাইদ দায়িত্ব পেয়েছেন। অনুষ্ঠানে অতিথিরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ইসলামী আদর্শ, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে যুবসমাজকে সংগঠিত করার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার আহ্বান জানান। নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী সেশনে সংগঠনের আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচি বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার ২০২৭–২৮ সেশনের নতুন কমিটি গঠন
- প্রকাশের সময় : Nov 24, 2026 ইং
ছবির ক্যাপশন: Newly elected leaders of Islami Jubo Andolan Bangladesh Bamna Upazila branch take oath during the Shura session in Barguna.
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News