জেলা প্রতিনিধি: বরগুনা জেলা মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বরগুনায় আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীন, জেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন মোল্লা, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, জেলা বাস মালিক সমিতির সভাপতি ফারুক সিকদার, সাধারণ সম্পাদক সোহাগ, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুলহাস এবং জেলা তাঁতীদলের সহ-সভাপতি ফিরোজ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং পরিবহন খাতের শ্রমিক ও মালিকদের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় পর্ব ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ
- প্রকাশের সময় : Sep 11, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনায় জেলা মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News