ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক: মাদক-সন্ত্রাস ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা

  • প্রকাশের সময় : Jul 5, 2026 ইং
পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক: মাদক-সন্ত্রাস ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ছবির ক্যাপশন: পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক: মাদক-সন্ত্রাস ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা
ad728

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং এবং ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন জনসচেতনতামূলক বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। গত রবিবার (০৫ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, মাদক, সন্ত্রাস, যৌতুক ও ইভটিজিংমুক্ত একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি হাম ও ডেঙ্গুসহ বিভিন্ন জনস্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় ইউনিয়ন পরিষদ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টদের নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, পরিচ্ছন্নতা অভিযান জোরদার এবং জনগণকে সম্পৃক্ত করার নির্দেশনা প্রদান করেন।


সভায় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কাঁঠালতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।


মতবিনিময় সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, সামাজিক সমস্যা নিরসন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল

বরগুনা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল

ad300