মহিবউল্লাহ কিরন,বরগুনা প্রতিনিধি: পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে স্ত্রীসহ সৌদি আরব গেলেন বরগুনা ২ আসনের চারবারের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ওমরাহ পালন শেষে আগামী ২০ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাঁর।
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি
- প্রকাশের সময় : Sep 14, 2026 ইং
ছবির ক্যাপশন: পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে স্ত্রীসহ সৌদি আরবের পথে রওয়ানা হয়েছেন চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News