ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান

  • প্রকাশের সময় : Sep 14, 2026 ইং
বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান ছবির ক্যাপশন: বরগুনায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দিচ্ছেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বরগুনা সদর উপজেলার ৩১টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার ৮০০ টাকা অনুদান দেওয়া হয়েছে।

গত সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমিতিগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর, বরগুনার উপপরিচালক রূপ কুমার পাল। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।

চেক বিতরণকালে জেলা প্রশাসক বলেন, নারীদের উন্নয়ন মানেই পরিবার ও সমাজের উন্নয়ন। সরকারি অনুদানকে শুধু আর্থিক সহায়তা হিসেবে না দেখে এর মাধ্যমে আরও বেশি নারীকে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। প্রশিক্ষণ, ক্ষুদ্র উদ্যোগ ও আয়বর্ধক কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। তিনি অনুদানের অর্থ যথাযথ ও স্বচ্ছভাবে ব্যয়ের আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল যেন নারীরা পান, সেটিই প্রত্যাশা।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত করা, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক ক্ষমতায়নে এ ধরনের অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুদানের অর্থ গঠনমূলক কাজে ব্যবহারের মাধ্যমে নারীদের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সমিতিগুলোর প্রতি আহ্বান জানান তাঁরা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
০১ এপ্রিল ২০২৬ তারিখের প্রকাশিত দৈনিক শেষকথা DailySeshkatha

০১ এপ্রিল ২০২৬ তারিখের প্রকাশিত দৈনিক শেষকথা DailySeshkatha

ad300