ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা: বরগুনায় শিক্ষার্থীদের বিক্ষোভ!!

  • প্রকাশের সময় : Jul 14, 2026 ইং
বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা: বরগুনায় শিক্ষার্থীদের বিক্ষোভ!! ছবির ক্যাপশন: বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা: বরগুনায় শিক্ষার্থীদের বিক্ষোভ!!
ad728
বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা-সংক্রান্ত সিদ্ধান্তের সমালোচনা করেন এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানান।

গত মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে বরগুনা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে সড়কে অনুষ্ঠিত এ বিক্ষোভ কর্মসূচিতে এইচএসসি–২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের পাশাপাশি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করেন এবং বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। প্রতিকূল আবহাওয়ার মধ্যে অনেককে ঝুঁকি নিয়ে কেন্দ্রে যেতে হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য চরম দুর্ভোগের সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত ছিল বলে তারা মন্তব্য করেন। শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ধরন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। তাদের দাবি, সব শিক্ষার্থীর মেধা ও সক্ষমতা এক নয়। তাই প্রশ্নপত্র এমনভাবে প্রণয়ন করা উচিত, যাতে মেধাবী, মাঝারি এবং অপেক্ষাকৃত দুর্বল—সব ধরনের শিক্ষার্থী নিজেদের সক্ষমতা অনুযায়ী উত্তর দেওয়ার সুযোগ পায়। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা বৈরী আবহাওয়ায় পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, পরীক্ষা-সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা:

৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা:

ad300