ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশের সময় : Jul 29, 2026 ইং
বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি ছবির ক্যাপশন: বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ১,৪০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচি স্থানীয় জনগণ, জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়েছে। বুধবার (২৯ জুলাই) শ্রাবণের বৃষ্টিস্নাত দুপুরে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক কর্মসূচির আওতায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নির্মিত ক্রোক খাল পাড়ে পূবালী ব্যাংক পিএলসির অর্থায়নে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন বরগুনা জেলার সূযোগ্য জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির বরিশাল বিভাগের আঞ্চলিক প্রধান ও উপমহাব্যবস্থাপক মুহাম্মদ মোশাহিদুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস,এমরান হোসেন (এস, পি,) বরগুনা পূবালী ব্যাংকের ম্যানেজার, সহকারী পুলিশ সুপার তন্ময় বিশ্বাস, সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান, কৃষি উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলার সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাবেক সভাপতি ও এনটিভি রিপোর্টার সোহেল হাফিজ, বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, দৈনিক দীপঞ্চল পত্রিকার প্রকাশক মোশাররফ হোসেন, দৈনিক শেষকথা পত্রিকার বার্তা সম্পাদক আতিকুর রহমান ইশতিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন, রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের কর্মকর্তারা।

কর্মসূচির আওতায় নারিকেল, তাল, আম, সুপারি, কৃষ্ণচূড়া, রাধাচূড়াসহ বিভিন্ন জাতের ফলজ, বনজ ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পূবালী ব্যাংক পিএলসির বরিশাল বিভাগের আঞ্চলিক প্রধান ও উপমহাব্যবস্থাপক মুহাম্মদ মোশাহিদুল্লাহ বলেন, “বরগুনার এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে যারা উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি বাস্তবায়নে জেলার সরকারি দপ্তরগুলো আন্তরিকভাবে কাজ করছে। এ কর্মসূচিতে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার উদ্যোগ জেলা প্রশাসনের একটি ব্যতিক্রমী পদক্ষেপ। পূবালী ব্যাংক পিএলসির ১,৪০০টি বৃক্ষরোপণের এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বামনায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া

বামনায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া

ad300