‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-কৃষক লীগের দুই নেতাসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার! বরগুনায় জমি বিরোধে বিধবা নারীর বাছুরকে কুপিয়ে জখমের অভিযোগ! বরগুনা সদরে মাদকবিরোধী অভিযান: ২১ পিস ইয়াবাসহ আটক ১ আমতলীতে ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা! আমতলীতে নূরজাহান স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি তাছলিমা আক্তার বরগুনায় ভবন নির্মাণ আটকে থাকায় বারান্দায় চলছে পাঠদান! কন্টেন্ট ক্রিয়েট করেই লাখপতি বরগুনার জাফর তালুকদার: এক ভিডিওতে আয় ৭ লাখ টাকা! বরগুনা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা গোপালগঞ্জের বৃদ্ধাশ্রমে বরগুনার গীতা রানী: জীবনসায়াহ্নে প্রবীণ সংকট বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের স্বস্তি ও সুপেয় পানির ব্যবস্থায় পাশে দাঁড়াল পূবালী ব্যাংক আমতলীতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ক্লাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন বরগুনায় শিক্ষার্থীকে গাছে উঠতে বাধ্য করার অভিযোগে শিক্ষক জব্বার সাময়িক বরখাস্ত! বরগুনায় শুরু হলো অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স নতুন রেট শিডিউলের দাবিতে বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন: আকস্মিক পরিদর্শনে আমতলী হাসপাতালে জেলা প্রশাসক: সেবার মান নিয়ে কঠোর নির্দেশনা পাথরঘাটায় বখাটে রফিকের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ! বরগুনায় মধ্যরাতে পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন! আমতলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২! দুর্নীতিতে জড়িত কেউ ছাড় পাবে না: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

খেলাধুলাকে শিক্ষাঙ্গনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে বর্তমান সরকার: চীফ হুইপ

  • প্রকাশের সময় : May 14, 2026 ইং
খেলাধুলাকে শিক্ষাঙ্গনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে বর্তমান সরকার: চীফ হুইপ ছবির ক্যাপশন: খেলাধুলাকে শিক্ষাঙ্গনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে বর্তমান সরকার: চীফ হুইপ
ad728
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মণি বলেছেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। বর্তমান সরকার খেলাধুলাকে শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে এবং তারেক রহমান খেলাধুলাকে সহপাঠ্য কার্যক্রম হিসেবে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন।

গত বৃহস্পতিবার নিজ জেলা বরগুনায় সফরকালীন সময়ে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চীফ হুইপ বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শরীর ও মন সুস্থ থাকে, আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং লেখাপড়ায়ও ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, খেলাধুলা ভবিষ্যতে সরকারি চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুযোগ সৃষ্টি করতে পারে। তাই শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে তিনি বলেন, নতুন প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। শিশুদের মেধা ও মনন বিকাশে অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

পরে তিনি টুর্নামেন্টে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিরামহীন বৃষ্টিতে বিপর্যস্ত  বরগুনার  জনজীবন

বিরামহীন বৃষ্টিতে বিপর্যস্ত বরগুনার জনজীবন

ad300