ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বামনায় মাদ্রাসার ফলাফলে বিপর্যয়: ৮০ শতাংশ থেকে পাসের হার ১৮ শতাংশে!

  • প্রকাশের সময় : Aug 13, 2026 ইং
বামনায় মাদ্রাসার ফলাফলে বিপর্যয়: ৮০ শতাংশ থেকে পাসের হার ১৮ শতাংশে! ছবির ক্যাপশন: বামনায় মাদ্রাসার ফলাফলে বিপর্যয়: ৮০ শতাংশ থেকে পাসের হার ১৮ শতাংশে নেমে এসেছে!
ad728
বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার "ডৌয়াতলা-ছোনবুনিয়া আর রহমান মাদ্রাসা"-এর এবারের আলিম পরীক্ষার ফলাফলে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। গত বছর যেখানে প্রতিষ্ঠানটির পাসের হার ছিল ৮০ শতাংশ, এ বছর তা নেমে দাঁড়িয়েছে মাত্র ১৮ শতাংশে। গত বছর উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হওয়া প্রতিষ্ঠানটির এমন ফলাফলে হতবাক স্থানীয়রা। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মাত্র ৯ জন পাস করেছে এবং ফেল করেছে ৩৯ জন। ফেল করা শিক্ষার্থীদের মধ্যে ৬ জন সব বিষয়ে অকৃতকার্য হয়েছে। পাস করা ৯ জনের কেউই এ গ্রেড পায়নি; ফলে প্রতিষ্ঠানটির ফলাফলে চরম হতাশা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। একই পরীক্ষাব্যবস্থার মধ্যে উপজেলার ভাইজোড়া "ডৌয়াতলা মাহমুদিয়া দাখিল মাদ্রাসা" ও "লক্ষীপুরা দাখিল মাদ্রাসা" ৬৮ শতাংশ শিক্ষার্থী পাস করিয়ে তুলনামূলক ভালো ফল করেছে।

মাত্র এক বছরের ব্যবধানে পাসের হার ৮০ শতাংশ থেকে ১৮ শতাংশে নেমে যাওয়ায় প্রতিষ্ঠানটির পাঠদান, একাডেমিক ব্যবস্থাপনা ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় বৃদ্ধা মাকে ইসলামী আন্দো

আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় বৃদ্ধা মাকে ইসলামী আন্দো

ad300