আমতলী প্রতিবেদক: মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল করতে বরগুনার আমতলীতে জনসচেতনতামূলক ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। সভায় আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়নে জেলে, মাছ ব্যবসায়ী, বরফকল মালিকসহ সংশ্লিষ্টদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। সভায় আরও জানানো হয়, নিষেধাজ্ঞার সময়ে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোকে ২৫ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় সতর্ক করা হয়।
আমতলীতে মা ইলিশ সংরক্ষণে প্রস্তুতিমূলক সভা
- প্রকাশের সময় : Oct 5, 2026 ইং
ছবির ক্যাপশন: আমতলীতে মা ইলিশ সংরক্ষণে প্রস্তুতিমূলক সভা
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News