‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক ওরিয়েন্টেশন

  • প্রকাশের সময় : Oct 1, 2026 ইং
বরগুনায় দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক ওরিয়েন্টেশন ছবির ক্যাপশন: বরগুনায় দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক ওরিয়েন্টেশন
ad728

বরগুনা প্রতিনিধি: জার্মান রেড ক্রসের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের উদ্যোগে যুব সদস্যদের নিয়ে দিনব্যাপী ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে ৩০ জন যুব সদস্য অংশ নেন।

প্রশিক্ষণে দুর্যোগ ব্যবস্থাপনা, বাংলাদেশের দুর্যোগপ্রবণতা, দুর্যোগের আগে ও পরে করণীয়, জরুরি অপসারণ, আগাম সতর্কতা, জলবায়ু ও আবহাওয়া এবং মহামারি মোকাবেলায় প্রস্তুতি ও সাড়া প্রদান বিষয়ে আলোচনা ও অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, সেক্রেটারি এবিএম গোলাম হায়দার নীলু, ইউনিট লেভেল অফিসার এম এ করিম, যুব প্রধান মো. সজিব হোসেন ও উপ যুব প্রধান-২ আমিরুল ইসলাম। সংশ্লিষ্টরা জানান, উপকূলীয় ও দুর্যোগপ্রবণ জেলা বরগুনায় দুর্যোগ মোকাবেলায় যুব স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
আমতলী-তালতলীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ১

আমতলী-তালতলীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ১

ad300