ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

আমতলীতে ঠিকাদারদের গাফিলতিতে খোঁড়া গর্তে ডুবে এক শিশুর মৃত্যু!

  • প্রকাশের সময় : Aug 23, 2026 ইং
আমতলীতে ঠিকাদারদের গাফিলতিতে খোঁড়া গর্তে ডুবে এক শিশুর মৃত্যু! ছবির ক্যাপশন: আমতলীতে ঠিকাদারদের গাফিলতিতে খোঁড়া গর্তে ডুবে এক শিশুর মৃত্যু!
ad728
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে নির্মাণকাজের জন্য খোঁড়া গর্তে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আমড়াগাছিয়া বাজার ও গুলিশাখালী ব্রিজের নির্মাণকাজের সময় মাঠের মধ্যে বড় বড় গর্ত তৈরি করা হলেও সেগুলো নিরাপদ করার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকাবাসীর দাবি, গর্তগুলো না করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে একাধিকবার সতর্ক করা হলেও তা আমলে নেওয়া হয়নি। এরই মধ্যে আজ ওই গর্তের পানিতে ডুবে প্রাণ হারায় নিষ্পাপ শিশুটি। ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, নির্মাণকাজে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হলে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। শিশুটির মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া বাজারের পশ্চিম পাশে এলাকার একমাত্র খেলার মাঠ থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। মাটি কাটার ফলে মাঠে সৃষ্টি হওয়া গভীর গর্তে জমে থাকা পানিতে ডুবে খাদিজা নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার স্বর্ণা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আমড়া গাছিয়া বাজারের পশ্চিম পাশে চাওড়া খালের ওপর একটি সেতু নির্মাণ করা হয়েছে। ওই সেতুর সংযোগ সড়ক নির্মাণের জন্য বাজারের পশ্চিম পাশে থাকা এলাকার একমাত্র খেলার মাঠ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। মাটি কাটার পর মাঠে গভীর গর্তের সৃষ্টি হয়। বৃষ্টির পানি জমে এসব গর্ত এখন মরণফাঁদে পরিণত হয়েছে বলে দাবি স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ, মাঠ থেকে মাটি কাটতে নিষেধ করা হলেও ঠিকাদার মো. মিলন মাটি কাটা বন্ধ করেননি। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে স্থানীয়দের চাঁদাবাজির মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে ঠিকাদার মো. মিলনের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় নিখিল বলেন, গত শুক্রবার মাঠে খেলতে গিয়ে তাঁর চার বছর বয়সী নাতি পানিতে পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এর তিন দিন আগেও আরেকটি শিশু ওই গর্তে পড়ে গিয়েছিল। তাকেও স্থানীয়রা উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম মোল্লা ও হারুন মুন্সিসহ একাধিক ব্যক্তি বলেন, খেলার মাঠ থেকে মাটি কাটতে ঠিকাদারকে একাধিকবার নিষেধ করা হয়েছিল। তখন তিনি গর্তগুলো ভরাট করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরে আর গর্তগুলো ভরাট করা হয়নি। তাঁরা বলেন, মাঠটি এলাকার শিশুদের খেলাধুলার একমাত্র জায়গা। সেখানে এভাবে গভীর গর্ত করে রাখায় যেকোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত গর্তগুলো ভরাট করে শিশুদের জন্য মাঠটি নিরাপদ করার দাবি জানান তাঁরা।

একই সঙ্গে শিশুটির মৃত্যুর ঘটনায় তদন্ত করে মাটি কাটার সঙ্গে জড়িতদের দায়িত্ব নির্ধারণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে ঠিকাদার মো. মিলনের বক্তব্য জানতে যোগাযোগ করলে তিনি বলেন, ওখানে আগে থেকেই গর্ত ছিলো উল্টো আমরা গর্ত ভড়াট করে দিয়েছি। ওখানে আমরা কোন গর্ত করিনি। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, যথাযথ প্রক্রিয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বরগুনা জেলা স

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বরগুনা জেলা স

ad300