ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বরগুনায় বিরল প্রজাতির 'দাগী লেজা সবুজ বোড়া' সাপ উদ্ধার

  • প্রকাশের সময় : Sep 6, 2026 ইং
বরগুনায় বিরল প্রজাতির 'দাগী লেজা সবুজ বোড়া' সাপ উদ্ধার ছবির ক্যাপশন: বরগুনার তালতলীতে উদ্ধার করা বিরল দাগী লেজা সবুজ বোড়া (স্পট-টেইলড গ্রিন পিট ভাইপার) সাপ।
ad728

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় বিরল বিষধর স্পট-টেইলড গ্রিন পিট ভাইপার (দাগী লেজা সবুজ বোড়া) সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী। গত শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার সোনাকাটা গ্রাম থেকে সাপটি উদ্ধার করেন সংগঠনের সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকর্মী কাওসার ওরফে হৃদয়। সংগঠনটির দাবি, বরগুনায় এ প্রজাতির সাপ উদ্ধারের ঘটনা এটি তাদের প্রথম। উদ্ধার শেষে সাপটিকে নিরাপদে টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।

সংগঠনের পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, Trimeresurus erythrurus প্রজাতির এ সাপ বিষধর ও মূলত নিশাচর এবং গেছো স্বভাবের। লেজের হলুদ বা লালচে দাগ এবং মাথার দুই পাশে থাকা তাপ-সংবেদনশীল পিট অর্গান এদের অন্যতম বৈশিষ্ট্য। এরা ইঁদুরসহ বিভিন্ন ছোট প্রাণী খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, সাপটি সাধারণত মানুষকে আক্রমণ করে না; বিরক্ত বা ধরার চেষ্টা করলে আত্মরক্ষার্থে কামড় দিতে পারে। তাই এ ধরনের সাপ দেখলে হত্যা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রশিক্ষিত উদ্ধারকারীদের খবর দেওয়া উচিত। কামড়ের ক্ষেত্রে দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়ারও পরামর্শ দেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারের পাশে জেল

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারের পাশে জেল

ad300