ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় ‘Women Lead in Emergencies (WLiE)’ প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা

  • প্রকাশের সময় : Jul 16, 2026 ইং
বরগুনায় ‘Women Lead in Emergencies (WLiE)’ প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা ছবির ক্যাপশন: বরগুনায় ‘Women Lead in Emergencies (WLiE)’ প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনায় নারী নেতৃত্বভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা জোরদার করতে ‘Women Lead in Emergencies (WLiE)’ প্রকল্পের জেলা স্টিয়ারিং কমিটির (District Steering Committee) সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘পায়রা’ সম্মেলন কক্ষে জাগোনারী-এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, বরগুনা জেলা পুলিশের প্রতিনিধি, জেলা স্টিয়ারিং কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি , বরগুনা প্রেসক্লাবের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা ---

সভায় জানানো হয়, ‘Women Lead in Emergencies (WLiE)’ প্রকল্পের মূল লক্ষ্য হলো দুর্যোগ ও মানবিক সংকটের সময়ে নারী এবং নারী সংগঠনগুলোর নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি করা। এর মাধ্যমে নারীরা শুধু সহায়তা গ্রহণকারী হিসেবে নয়, বরং সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন এবং ত্রাণ কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হবেন। একই সঙ্গে স্থানীয় নারী সংগঠনগুলোর আর্থিক, সাংগঠনিক ও কারিগরি সক্ষমতা উন্নয়নেও প্রকল্পটি কাজ করছে। আলোচনায় দুর্যোগকালীন সময়ে নারীদের নেতৃত্ব, সুরক্ষা ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন কৌশল, প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সময় প্রকল্পের কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে স্থানীয় পর্যায়ে আরও অন্তর্ভুক্তিমূলক, কার্যকর ও টেকসই সাড়া প্রদান সম্ভব হবে। তাই নারী নেতৃত্ব বিকাশে সরকারি-বেসরকারি সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

ad300