ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

উত্তরায় ব্যাগ ছিনতাইয়ের সময় বরগুনার এক গৃহবধূ নিহত

  • প্রকাশের সময় : Mar 20, 2026 ইং
উত্তরায় ব্যাগ ছিনতাইয়ের সময় বরগুনার এক গৃহবধূ নিহত ছবির ক্যাপশন: ছিনতাইকারীদের হাতে এক গৃহবধূ নিহত
ad728
স্টাফ রিপোর্টার: রাজধানীর Uttara এলাকায় ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় রিকশা থেকে পড়ে বরগুনার এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত মুক্তা আক্তার (২১) বরগুনা সদর উপজেলার সোনাপাড়া গ্রামের বাসিন্দা।

গত বৃহস্পতিবার (সকাল সাড়ে ৯টার দিকে) তিনি ঈদের কেনাকাটার জন্য ঢাকার দক্ষিণ খান এলাকার বাসা থেকে বের হন। এ সময় তিনি ব্যাটারিচালিত রিকশায় করে যাচ্ছিলেন। রিকশাটি "Uttara South Metro Station"- এর নিচ দিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেট কার থেকে দুর্বৃত্তরা তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হঠাৎ টান দেওয়ায় তিনি রিকশা থেকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে পথচারী ও সহযাত্রীরা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কয়েকটি হাসপাতালে স্থানান্তরের পর তাকে Dhaka Medical College Hospital এ নেওয়া হয়। সেখানে দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মাথায় গুরুতর আঘাত পাওয়ায় মুক্তার মৃত্যু হয়েছে।

নিহত মুক্তা আক্তারের দুই বছর আগে বরগুনা সদর উপজেলার সোনাপাড়া গ্রামের বাসিন্দা পোশাক শ্রমিক লিমন হোসেনের সঙ্গে বিয়ে হয়। তারা ঢাকার দক্ষিণ খানে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

এ বিষয়ে Turag Police Station এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় প্রথমবারের মতো নৌযান শুমারি-২০২৬

বরগুনায় প্রথমবারের মতো নৌযান শুমারি-২০২৬

ad300