ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বরগুনা জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Aug 16, 2026 ইং
বরগুনা জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বরগুনা জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত #দৈনিক_শেষকথা #বরগুনা_খবর #Daily_Seshkatha_Barguna_News
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট ২০২৬) সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।

সভায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের বর্তমান অগ্রগতি, প্রকল্প বাস্তবায়নের অবস্থা এবং জনসেবা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং উন্নয়ন কর্মকাণ্ডে আন্তঃবিভাগীয় সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। সভাপতির বক্তব্যে সংশ্লিষ্ট বিভাগসমূহকে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সেবার মানোন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বরগুনার এএসপি, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান মাস্টার, ১০ নম্বর নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে. এম. সফিকুজ্জামান মাহফুজ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান এবং ইসলামী আন্দোলনের নেতা সাকুর। সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা, সরকারি সেবার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রশাসনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৮ বছর নিখোঁজ থাকার পর পাথরঘাটায় ফিরলেন আলমগীর:

১৮ বছর নিখোঁজ থাকার পর পাথরঘাটায় ফিরলেন আলমগীর:

ad300