ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনার তালতলীতে চোর সন্দেহে পিটিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ

  • প্রকাশের সময় : Mar 19, 2026 ইং
বরগুনার তালতলীতে চোর সন্দেহে পিটিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ ছবির ক্যাপশন: বরগুনার তালতলীতে চোর সন্দেহে পিটিয়ে বৃদ্ধকে হত্যা
ad728
স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের বাসিন্দা মোতালেব আকন (৭০)কে বরগুনার তালতলী উপজেলায় চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, লতাচাপলী ইউনিয়নের তুলাতুলি গ্রামের বাসিন্দা ও মানসিক ভারসাম্যহীন মোতালেব আকন গত ১৭ মার্চ কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে তার অবস্থান সম্পর্কে জানতে পারেন স্বজনরা।

অভিযোগ রয়েছে, বরগুনার তালতলী উপজেলার ৪ নম্বর সারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া এলাকায় নিরব (২৭), জহির হাং (২৮), আল-আমিন (৩০)সহ অজ্ঞাত আরও ৭-৮ জন তাকে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেন।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে প্রথমে বরিশালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

লতাচাপলী ইউনিয়নের তুলাতুলি গ্রামের বাসিন্দা ছগির বলেন, “একজন অসুস্থ বয়োবৃদ্ধ মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে। নিহতের বড় ছেলে মোয়াজ্জেম আকন বাদী হয়ে তালতলী থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নম্বর-১২)। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে ঘটনাটি মহিপুর–কুয়াকাটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি উঠেছে। 

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার: চীফ হুইপ নূরুল ইসলাম মণি

বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার: চীফ হুইপ নূরুল ইসলাম মণি

ad300