আমতলী প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার আমতলীতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিট। জাতীয় সদর দপ্তরের স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় গত বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬)- এ কার্যক্রম পরিচালিত হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খোন্তাকাটা, কালিবাড়ি, লঞ্চঘাট, পৌরসভা চত্বরসহ বিভিন্ন এলাকায় যুব স্বেচ্ছাসেবকেরা প্রচারণা চালান। এ সময় মাইকিং, লিফলেট বিতরণ, বাড়ি বাড়ি সচেতনতা কার্যক্রম এবং মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।স্বেচ্ছাসেবকেরা স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত মশার প্রজননস্থল পরীক্ষা করার আহ্বান জানান। রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
দৈনিক শেষকথা Seshkatha News