বেতাগী প্রতিনিধি: বরগুনা জেলার বেতাগী পৌর শহরের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
গত বুধবার (৪ নভেম্বর ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. সাদ্দাম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে গণউপদ্রব সৃষ্টি, ওজনে কম দেওয়া, ধূমপান প্রতিরোধ আইন লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, খাদ্যে ভেজাল এবং হোটেলের অপরিচ্ছন্নতাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
দৈনিক শেষকথা Seshkatha News