ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীতে কাবিখা প্রকল্পে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ:

  • প্রকাশের সময় : Mar 28, 2026 ইং
তালতলীতে কাবিখা প্রকল্পে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ: ছবির ক্যাপশন: ভেকু দিয়ে কাজ ও চাল বিক্রির অভিযোগ
ad728
বরগুনার তালতলী উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। শ্রমিক দিয়ে কাজ করানোর কথা থাকলেও ভেকু (এস্কেভেটর) ব্যবহার করে দ্রুত কাজ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পাশাপাশি প্রকল্পের বরাদ্দকৃত খাদ্যশস্য (চাল) উত্তোলন করে বিক্রি করারও অভিযোগ উঠেছে প্রকল্প সভাপতির বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫–২৬ অর্থবছরে তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে কাবিখা প্রকল্পের আওতায় তিন হাজার ফুট রাস্তা নির্মাণের জন্য সোয়া সাত মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। চান্দখালী গ্রামের কড়ইতলা ভারানি খালের মোহনার স্লুইসগেট থেকে মোতাহার মৃধার কালভার্ট পর্যন্ত তিন হাজার ফুট মাটির রাস্তা পূর্ণনির্মাণের জন্য ইউপি সদস্য মো. ইব্রাহিম খানকে প্রকল্প সভাপতি করা হয়।

প্রকল্পের পরিপত্র অনুযায়ী শ্রমিক দিয়ে রাস্তা নির্মাণের কথা থাকলেও অভিযোগ উঠেছে, প্রকল্প সভাপতি ইব্রাহিম খান তার ভগ্নিপতি নিষিদ্ধ ঘোষিত পঁচাকোড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন টিপু মৃধার সঙ্গে যোগসাজশ করে শ্রমিক নিয়োগ না দিয়ে ভেকু দিয়ে দ্রুত কাজ করাচ্ছেন। এতে এলাকার দরিদ্র শ্রমিকরা কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি স্থানীয়দের।

এলাকাবাসীর অভিযোগ, প্রকল্পের প্রথম কিস্তির ৩ দশমিক ৩২৫ মেট্রিক টন চাল উত্তোলন করে তা স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে। পরে সেই টাকা দিয়ে ভেকু মালিকের সঙ্গে চুক্তি করে রাস্তার কাজ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান তালুকদার, দুলাল তালুকদার, খলিল আকন, মাসুম শরীফ ও আমির হোসেন বলেন, “আমাদের এলাকার ভালো রাস্তা কেটে নিচ থেকে মাটি তুলে উপরে দেওয়া হচ্ছে। এতে সামান্য বৃষ্টিতেই রাস্তা ধসে পড়ার আশঙ্কা রয়েছে। দরিদ্র মানুষের কাজের সুযোগও নষ্ট করা হয়েছে।”

এ বিষয়ে পঁচাকোড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন টিপু মৃধা বলেন, “ইউপি সদস্য ইব্রাহিম খাঁনের সঙ্গে চুক্তি অনুযায়ী আমি কাজ করছি।”

প্রকল্প সভাপতি ও ইউপি সদস্য মো. ইব্রাহিম খাঁন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, “আমি প্রথম কিস্তির চাল উত্তোলন করে বিক্রি করেছি এবং সেই টাকায় ভেকু দিয়ে কাজ করছি।” তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হওয়ার পর থেকেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে কমিশন দিয়ে ভেকুর মাধ্যমে কাজ করে আসছি। নতুন কোনো নিয়ম হয়েছে কিনা তা আমার জানা নেই।”

তালতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মাসুম তার সঙ্গে প্রকল্প সভাপতির যোগসাজশ ও কমিশন নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হবে। প্রকল্পের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে।”

পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রুহুল আমিন মুন্সী বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যদি ভেকু দিয়ে কাজ করা হয়ে থাকে, তাহলে তা বিধিমালা পরিপন্থী।”

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, “কাবিখা প্রকল্পে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে ঘাট দখল নিয়ে সংঘর্ষ: মাঝিকে পিটিয়ে আহত ও ট্রলার ডুব

তালতলীতে ঘাট দখল নিয়ে সংঘর্ষ: মাঝিকে পিটিয়ে আহত ও ট্রলার ডুব

ad300