মল্লিক জামাল, তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন পল্টু মল্লিকের বিরুদ্ধে সরকারি বিধিমালা উপেক্ষা করে নিজেদের ইচ্ছেমতো ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী।
বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় বাসিন্দা মোঃ কামাল হাওলাদার জানান, বর্তমান সরকার প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্য যে সুনির্দিষ্ট নীতিমালা ও নির্দেশনা প্রদান করেছে, তা অত্র বিদ্যালয়ে মানা হয়নি। অভিযোগ রয়েছে, অভিভাবক সদস্য না হওয়া সত্ত্বেও কৌশলে নিয়মবহির্ভূতভাবে প্রতিনিধি হিসেবে একাধিক ব্যক্তিকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, সভাপতি হিসেবে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি একটি রাজনৈতিক দলের (আওয়ামী যুবলীগ) সরকার থাকাকালিন সক্রিয় সদস্য ছিলেন ।এখন বিএনপির নামে চলেন তবে একাধিক সুত্রে জানা যায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগকারী কামাল হাওলাদার বলেন, “সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রধান শিক্ষক সম্পূর্ণ অবৈধভাবে এই কমিটি গঠন করেছেন। বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বদলে রাজনৈতিক প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের কমিটিতে রাখার ফলে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে -
দৈনিক শেষকথা Seshkatha News