ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বরগুনায় ৫০০ কিলোমিটার সড়ক বেহাল অবস্থায়

  • প্রকাশের সময় : Aug 28, 2026 ইং
বরগুনায় ৫০০ কিলোমিটার সড়ক বেহাল অবস্থায় ছবির ক্যাপশন: বরগুনায় ৫০০ কিলোমিটার সড়ক বেহাল দশা: সংস্কারে প্রয়োজন প্রায় ২৫০ কোটি টাকা!
ad728

বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী-তালতলী-  সোনাকাটা সড়কসহ জেলার প্রায় ৫০০ কিলোমিটার পাকা সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। পিচ-খোয়া উঠে গিয়ে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে দুর্ভোগ আরও বাড়ছে। প্রায় ৩৮ কিলোমিটার দীর্ঘ আমতলী-তালতলী-সোনাকাটা সড়কের প্রায় ২২ কিলোমিটার অংশ-ই ক্ষতিগ্রস্ত! রাজধানী ঢাকা, জেলা সদর ও আমতলী উপজেলা শহরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তালতলীবাসীর জন্য গুরুত্বপূর্ণ এ সড়কটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এলজিইডি সূত্রে জানা গেছে, বরগুনায় তাদের আওতাধীন ১ হাজার ৪৯৫ কিলোমিটার পাকা সড়কের মধ্যে অন্তত ৫০০ কিলোমিটার সংস্কার জরুরি। এসব সড়ক সংস্কারে প্রয়োজন প্রায় ২৫০ কোটি টাকা। অথচ ২০২৬-২৭ অর্থবছরে সংস্কারের জন্য বরাদ্দ রয়েছে মাত্র ৪০ কোটি টাকা, যার মধ্যে আগের অর্থবছরের বকেয়া পরিশোধে ব্যয় হবে ২৮ কোটি টাকা। ফলে অবশিষ্ট ১২ কোটি টাকা দিয়ে সীমিত পরিসরে সংস্কার করা সম্ভব হবে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর সড়কগুলো সংস্কার না হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চালকদের মেরামত ব্যয়ও বেড়েছে। আমতলীর আড়পাঙ্গাশিয়া ইউপি সদস্য মো. দুলাল মিয়াও দ্রুত কার্যকর সংস্কারের দাবি জানিয়েছেন।

বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান বলেন, জেলার প্রায় ৫০০ কিলোমিটার পাকা সড়কের সংস্কার জরুরি। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। তিনি জানান, বরাদ্দ অনুযায়ী যতটুকু সম্ভব সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে ---

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে তিন বোনের বিরল দৃষ্টান্ত

বরগুনায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে তিন বোনের বিরল দৃষ্টান্ত

ad300