বামনা প্রতিনিধি: বরগুনার বামনায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় সিফাত গাজী (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গত রোববার (২৫ অক্টোবর) উপজেলার ২ নম্বর বামনা সদর ইউনিয়নের সোনাখালী গ্রামের সরদারের পোল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিফাত ওই গ্রামের সালাম গাজীর ছেলে। বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন খান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত বামনা গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
বামনায় ৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার!
- প্রকাশের সময় : Oct 25, 2026 ইং
ছবির ক্যাপশন: বামনায় ৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার!
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News