ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা বরগুনায় ২০২৭ সালের সরকারি হজ গমন উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা আমতলীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে আটক ডেঙ্গু প্রতিরোধে বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সচেতনতামূলক সভা বামনায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বরগুনায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ!

ডেঙ্গু প্রতিরোধে বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সচেতনতামূলক সভা

  • প্রকাশের সময় : Sep 12, 2026 ইং
ডেঙ্গু প্রতিরোধে বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সচেতনতামূলক সভা ছবির ক্যাপশন: ডেঙ্গু প্রতিরোধে বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সচেতনতামূলক সভা
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে বরগুনায় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬)- বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মো. হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ। সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক জাফর হোসেন, অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবির ও বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক শাহ আলী সহ অন্যান্য সদস্যরা। বক্তারা বলেন, ডেঙ্গু এখন আর শুধু বর্ষার রোগ নয়। বছরজুড়েই এডিস মশার বিস্তার রোধে উদ্যোগ নিতে হবে। বাসাবাড়ি, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসায় জমে থাকা পানিতে এডিস মশা জন্ম নেয়। তাই শুধু ওষুধ ছিটিয়ে নয়, জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করতে হবে।সভায় ডেঙ্গুর উপসর্গ, প্রতিরোধের উপায় এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রচার বাড়ানোর আহ্বান জানানো হয়। 

বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান বলেন, প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘর মিলেছে, মেলেনি নিরাপদ পানি ও রাস্তা: দুর্ভোগে তালতলীর আশ্

ঘর মিলেছে, মেলেনি নিরাপদ পানি ও রাস্তা: দুর্ভোগে তালতলীর আশ্

ad300