আমতলী প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বরগুনার আমতলীতে তিন মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় আমতলী পৌরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম। কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, স্কাউট সদস্য, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। পরে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন অংশীজন পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন। এ সময় বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, প্লাস্টিকের বোতলসহ বিভিন্ন স্থানে পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়। সংশ্লিষ্টরা জানান, আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচির আওতায় আমতলী পৌরসভাসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
আমতলীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
- প্রকাশের সময় : Sep 12, 2026 ইং
ছবির ক্যাপশন: আমতলীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News