ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বৈষম্য দূর করে দেশে সমান উন্নয়নের চেষ্টা করছে সরকার:সেলিমা রহমান

  • প্রকাশের সময় : Aug 9, 2026 ইং
বৈষম্য দূর করে দেশে সমান উন্নয়নের চেষ্টা করছে সরকার:সেলিমা রহমান ছবির ক্যাপশন: বৈষম্য দূর করে সারা দেশে সমান উন্নয়নের চেষ্টা করছে সরকার: বরগুনায় সেলিমা রহমান #বরগুনা_খবর #Daily_Seshkatha_Barguna_News
ad728
বরগুনা প্রতিনিধি: বৈষম্য দূর করে দেশের প্রতিটি অঞ্চলে সমান উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। গত রোববার (৯ আগস্ট) দুপুরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে সভাটির আয়োজন করা হয়। সেলিমা রহমান বলেন, দেশের প্রতিটি অঞ্চলের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য। বিগত দিনের বৈষম্য ও অবহেলা পেছনে ফেলে সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করা এবং প্রশাসনের কার্যক্রমকে আরও জনবান্ধব করা জরুরি। প্রত্যন্ত অঞ্চলের মানুষের চাহিদা ও সমস্যাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। সভায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা অলিউল্লাহ অলি স্থানীয় উন্নয়নের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনিক স্বচ্ছতা ও সততার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনসাধারণের আস্থা অর্জনের মাধ্যমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহিন, সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তারা, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ। মতবিনিময় সভায় বরগুনা জেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার প্রসার, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় জেলার সার্বিক অগ্রগতির লক্ষ্যে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বরগুনায় বাস্তবা

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বরগুনায় বাস্তবা

ad300