ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

আমতলীতে সাত থেকে আট মিটার সড়ক ধসে পরায় চলাচল ব্যাহত

  • প্রকাশের সময় : Sep 6, 2026 ইং
আমতলীতে সাত থেকে আট মিটার সড়ক ধসে পরায় চলাচল ব্যাহত ছবির ক্যাপশন: আমতলীতে সাত থেকে আট মিটার সড়ক ধসে পরায় চলাচল ব্যাহত
ad728


আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী সদর ইউনিয়নের বান্দ্রা বাজার থেকে উল্টাখালী যাওয়ার পাকা সড়কের বান্দ্রা জলমহালসংলগ্ন অংশের প্রায় সাত-আট মিটার সড়ক গাছসহ পাশের মাছের ঘেরে ধসে পড়েছে। গত বৃহস্পতিবার ভারি বৃষ্টির পর এ ধসের ঘটনা ঘটে। এতে সড়কটির ওই অংশে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের প্রায় সাত-আট মিটার অংশ সম্পূর্ণভাবে ভেঙে পাশের মাছের ঘেরের মধ্যে পড়ে গেছে। ধসের কারণে সড়কের একাংশ সংকুচিত হয়ে পড়ায় যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ ছাড়া ধসের পাশের আরও প্রায় ১০০ মিটার সড়কে ফাটল দেখা দিয়েছে, যা দ্রুত মেরামত না করলে ওই অংশও ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এলজিইডি সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে বান্দ্রা বাজার-উল্টাখালী সড়কের এক কিলোমিটার অংশ নির্মাণে ৮২ লাখ টাকা ব্যয় করা হয়। স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশের বান্দ্রা জলমহালে মাছ চাষের কারণে সড়কের পাড় দুর্বল হয়ে ধসের সৃষ্টি হয়েছে। তবে জলমহালের ইজারাদার মো. আবুল কালাম বলেন, অতিরিক্ত বৃষ্টিতে মাটি নরম হয়ে সড়কের পাশের গাছসহ অংশটি ঘেরের মধ্যে ধসে পড়েছে। তিনি বালি ও খোয়া দিয়ে সড়কটি মেরামত করে দেওয়ার কথা জানান। আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, সড়কের ধসে পড়া অংশ পরিদর্শন করে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা-ও সরেজমিন পরিদর্শনের কথা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

ad300