বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘প্রজেক্ট: সুরক্ষা’-এর আওতায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত (২৭ অক্টোবর ২০২৬) বরগুনা পৌরসভার নাথপট্টি লেক ও মিষ্টি পট্টি এলাকায় এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দেওয়া হয়। সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন—সেইফের বাস্তবায়নে এবং জেলা তথ্য অফিস, বরগুনা ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক কার্যক্রমে জনসম্পৃক্ততা তৈরিই এ কর্মসূচির মূল লক্ষ্য।
বাস্তবায়নে: সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন—সেইফ
সহযোগিতায়: জেলা তথ্য অফিস, বরগুনা ও ইউনিসেফ বাংলাদেশ
দৈনিক শেষকথা Seshkatha News