‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

  • প্রকাশের সময় : Sep 15, 2026 ইং
বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ছবির ক্যাপশন: বরগুনা সদর উপজেলার পোটকাখালী আশ্রয়ণ প্রকল্পে নির্মিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করছেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার পোটকাখালী আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী অবহেলিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে নির্মিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

গত (১৫ সেপ্টেম্বর ২০২৬)- বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। অনুষ্ঠানে বরগুনার সিভিল সার্জন,এডিসি জেনারেল অনিমেষ বিশ্বাস, এডিএম সজল চন্দ্র শীল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা সদর উপজেলা নিবার্হী অফিসার শাহ আজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহেল হাফিজ এবং বর্তমান সভাপতি হাফিজুর রহমানসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর, নিরাপদ ও উপযোগী পরিবেশ নিশ্চিত করতে আধুনিক অবকাঠামোর গুরুত্ব অপরিসীম। নবনির্মিত ভবনটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানে ইতিবাচক ভূমিকা রাখবে। এ সময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। 

বরগুনা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিজ এলাকা পাথরঘাটায় ঈদের নামাজ আদায় করলেন চিফ হুইপ নূরুল ইসল

নিজ এলাকা পাথরঘাটায় ঈদের নামাজ আদায় করলেন চিফ হুইপ নূরুল ইসল

ad300