নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং এতিমখানায় খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গত শুক্রবার (২০ নভেম্বর ২০২৬)- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক শেষকথা Seshkatha News