বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের শিংড়াবুনিয়া গ্রামে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে শত শত মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে মাছচাষিদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত চাষিদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। সকালে পুকুরে ভেসে ওঠে অসংখ্য মৃত মাছ। এতে দীর্ঘদিনের শ্রম ও বিনিয়োগ হারিয়ে চাষিরা বিপাকে পড়েছেন।
ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
দৈনিক শেষকথা Seshkatha News