ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব!

  • প্রকাশের সময় : Sep 11, 2026 ইং
২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! ছবির ক্যাপশন: ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব!
ad728
বরগুনার আমতলীর কাছুবানিয়ার ছেলে সোয়েব কাজী-

ঢাকা প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২৫ কোটি ২০ লাখ টাকা মূল্যের সোনার বার জব্দের ঘটনায় গ্রেপ্তার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার সোয়েব কাজী সজিবকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিনি বরগুনার আমতলী উপজেলার কাছুবানিয়া গ্রামের বাসিন্দা। ঢাকা মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক গত শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আবু বক্কর ছিদ্দিক জানান, পাঁচ দিনের রিমান্ড শেষে ৩১ বছর বয়সী সোয়েবকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। সোয়েব কাজী সজিব বরগুনার আমতলী থানার কাছুবানিয়া গ্রামের ফিরোজ কাজীর ছেলে। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর ২০২৬- দুপুরে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি চালানো হয়। এ সময় কাস্টমস, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সদস্যরা উপস্থিত ছিলেন। তল্লাশির সময় বিমানের ভেতরে সোয়েবকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তার শরীরে লুকানো সোনার বার বের করে দৌড়ে বিমানের কেবিনে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে।

পরে বিমানের কেবিন থেকে ১২০টি সোনার বার উদ্ধার করা হয়। মামলার এজাহার অনুযায়ী, উদ্ধার হওয়া সোনার বারগুলোর আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় বিমানবন্দর কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা জামিল সারোয়ার আহাদ বাদী হয়ে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। মামলায় সোয়েবের বিরুদ্ধে সোনা পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত চলছে এবং ঘটনায় তার প্রকৃত সংশ্লিষ্টতা ও সোনার চালানের উৎসসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, বরগুনার আমতলী উপজেলার কাছুবানিয়া গ্রামের বাসিন্দা সোয়েবের নাম প্রায় ২৫ কোটি টাকার সোনা জব্দের মামলায় আসায় স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে!

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় বিদ্যুৎ বিলের টাকা আত্মসাতের প্রতিবাদ করায় এক কৃষকক

বরগুনায় বিদ্যুৎ বিলের টাকা আত্মসাতের প্রতিবাদ করায় এক কৃষকক

ad300