বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল বরগুনা সদর উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদ্বোধন করা হয়েছে-
উপজেলা পরিষদ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। এ সময় সাবেক ও বর্তমান উপজেলা প্রকৌশলী, এলজিইডি বরগুনা সদর, বরগুনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ, উপজেলা ইউআরসি অফিসার এবং উপজেলা এলজিইডি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করা হয়।
দৈনিক শেষকথা Seshkatha News