বরগুনা প্রতিনিধি: আগামী দুই বছরের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের ১৫ সদস্যবিশিষ্ট জেলা যুব কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সদর দপ্তরের অনুমোদিত নতুন কমিটি ঘোষণা করেন বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা। নবগঠিত কমিটিতে যুব প্রধান হয়েছেন মো. সজিব হোসেন। উপযুব প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজনিন আরা প্রিয়াঙ্কা ও আমিরুল ইসলাম। কমিটিতে প্রশাসন, প্রশিক্ষণ, আইসিটি ও মিডিয়া, দুর্যোগ ও মানবিক সাড়া, স্বাস্থ্যসেবা এবং তহবিল সংগ্রহসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, সেক্রেটারি এবিএম গোলাম হায়দার নীলু, সদস্য এজেডএম সালেহ ফারুক, অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু, নাসির উদ্দিন মোল্লা, ইউনিট লেভেল অফিসার মো. আবদুল করিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের যুব সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা, স্বাস্থ্যসেবা ও জনসচেতনতামূলক কার্যক্রমে তরুণ স্বেচ্ছাসেবকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে মেয়াদ শেষ হওয়া বিদায়ী যুব প্রধানকে সংবর্ধনা দেওয়া হয়।
রেড ক্রিসেন্ট বরগুনা ইউনিটের সেক্রেটারি এবিএম গোলাম হায়দার নীলু বলেন, নবগঠিত কমিটি তাদের কার্যক্রমের মাধ্যমে বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটকে আরও এগিয়ে নেবে বলে তিনি আশাবাদী।
দৈনিক শেষকথা Seshkatha News