বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১৭ পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তার মোট ৪৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে -
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসন ও বিআরটিএ বরগুনার যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘পায়রা’ সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক ও পথচারীদের আরও সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন তারা। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দৈনিক শেষকথা Seshkatha News