‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব

পরিবেশবান্ধব আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনায় বরগুনায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

  • প্রকাশের সময় : Nov 15, 2026 ইং
পরিবেশবান্ধব আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনায় বরগুনায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ছবির ক্যাপশন: তারুণ্যের উচ্ছ্বাসে বরগুনায় প্রথম আলোর ২৮ বছরে পদার্পণ উদ্‌যাপন
ad728

পরিবেশবান্ধব আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনায় বরগুনায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বরগুনা জেলা প্রতিনিধি: কবিতা আবৃত্তি, নৃত্য ও মনোজ্ঞ সংগীত পরিবেশনার মধ্য দিয়ে বরগুনায় উদ্‌যাপন করা হয়েছে দৈনিক প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। 

গত ১৩ নভেম্বর ২০২৬- বিকেলে বরগুনা বন্ধুসভার আয়োজনে ঘণ্টাব্যাপী বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পরিবেশবান্ধব ব্যাকড্রপ। প্লাস্টিক ও ক্ষতিকর উপাদানের পরিবর্তে প্রথম আলোর পুরোনো পত্রিকা, কাপড় ও কাঠের ফ্রেম ব্যবহার করে বন্ধুসভার সদস্যরা এটি তৈরি করেন। ব্যতিক্রমী এ উদ্যোগ উপস্থিত অতিথি ও দর্শকদের প্রশংসা কুড়ায়। তাসমিয়া স্নেহার সঞ্চালনায় অনুষ্ঠানে পরিচালনা করেন বরগুনা বন্ধুসভার সভাপতি খান নাঈম। এতে বন্ধুসভার বর্তমান ও সাবেক সদস্য এবং প্রথম আলোর পাঠকেরা অংশ নেন। অনুষ্ঠানে পাঠক সুবাহ তাবাসসুম প্রথম আলোর সত্যনিষ্ঠ সাংবাদিকতা ও তারুণ্যের শক্তির প্রশংসা করেন। পরিবেশবান্ধব মঞ্চসজ্জাকে তিনি পরিবেশ সুরক্ষার ইতিবাচক বার্তা হিসেবে উল্লেখ করেন। বন্ধুসভার অ্যালামনাই আবদুল আলীম বন্ধুসভার সঙ্গে কাটানো স্মৃতিচারণা করে বলেন, বন্ধুসভা তারুণ্যের শক্তি ও ভালো কাজের অনুপ্রেরণা। অন্যদিকে জেলা গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান এমদাদ হোসেন খান প্রথম আলোর সঙ্গে নিজের শৈশবের স্মৃতি তুলে ধরেন।

সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণা ও পরিবেশবান্ধব আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামিসা হত্যার বিচারের দাবিতে আমতলীতে মশাল মিছিল

রামিসা হত্যার বিচারের দাবিতে আমতলীতে মশাল মিছিল

ad300