প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 15, 2026 ইং
পরিবেশবান্ধব আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনায় বরগুনায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

পরিবেশবান্ধব আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনায় বরগুনায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
বরগুনা জেলা প্রতিনিধি: কবিতা আবৃত্তি, নৃত্য ও মনোজ্ঞ সংগীত পরিবেশনার মধ্য দিয়ে বরগুনায় উদ্যাপন করা হয়েছে দৈনিক প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
গত ১৩ নভেম্বর ২০২৬- বিকেলে বরগুনা বন্ধুসভার আয়োজনে ঘণ্টাব্যাপী বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পরিবেশবান্ধব ব্যাকড্রপ। প্লাস্টিক ও ক্ষতিকর উপাদানের পরিবর্তে প্রথম আলোর পুরোনো পত্রিকা, কাপড় ও কাঠের ফ্রেম ব্যবহার করে বন্ধুসভার সদস্যরা এটি তৈরি করেন। ব্যতিক্রমী এ উদ্যোগ উপস্থিত অতিথি ও দর্শকদের প্রশংসা কুড়ায়। তাসমিয়া স্নেহার সঞ্চালনায় অনুষ্ঠানে পরিচালনা করেন বরগুনা বন্ধুসভার সভাপতি খান নাঈম। এতে বন্ধুসভার বর্তমান ও সাবেক সদস্য এবং প্রথম আলোর পাঠকেরা অংশ নেন। অনুষ্ঠানে পাঠক সুবাহ তাবাসসুম প্রথম আলোর সত্যনিষ্ঠ সাংবাদিকতা ও তারুণ্যের শক্তির প্রশংসা করেন। পরিবেশবান্ধব মঞ্চসজ্জাকে তিনি পরিবেশ সুরক্ষার ইতিবাচক বার্তা হিসেবে উল্লেখ করেন। বন্ধুসভার অ্যালামনাই আবদুল আলীম বন্ধুসভার সঙ্গে কাটানো স্মৃতিচারণা করে বলেন, বন্ধুসভা তারুণ্যের শক্তি ও ভালো কাজের অনুপ্রেরণা। অন্যদিকে জেলা গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান এমদাদ হোসেন খান প্রথম আলোর সঙ্গে নিজের শৈশবের স্মৃতি তুলে ধরেন।
সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণা ও পরিবেশবান্ধব আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered