‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব

কলাপাড়ায় খাসজমি দখল ও ভূমি কর্মকর্তাকে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : Nov 19, 2026 ইং
কলাপাড়ায় খাসজমি দখল ও ভূমি কর্মকর্তাকে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ছবির ক্যাপশন: পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি খাসজমি দখল ও ভূমি কর্মকর্তাকে লাঞ্ছনার প্রতিবাদে নোমোরহাট বাজারে মানববন্ধন।
ad728

আমতলী প্রতিনিধি: কলাপাড়ায় খাসজমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি খাসজমি দখল করে তরমুজ ও ধান চাষের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে আমতলীর হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মো. জহিরুল ইসলাম লিমন হাওলাদারের বিরুদ্ধে। চাষাবাদে বাধা দেওয়ায় এক ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে নোমোরহাট বাজারে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, কলাপাড়া উপজেলার ধানখালী মৌজার শতাধিক একর সরকারি খাসজমির একটি অংশ দখল করে গত দুই বছর ধরে চাষাবাদ করছেন বিএনপি নেতা লিমন হাওলাদার ও তাঁর সহযোগীরা। গত ৯ নভেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদিক জমি পরিদর্শন করে চাষাবাদে নিষেধাজ্ঞা দেন এবং লাল নিশান টানিয়ে দেন। অভিযোগ রয়েছে, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১১৯৯ নম্বর দাগের ৪০ একর জমিতে তরমুজ চাষের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। বুধবার বাধা দিতে গেলে ধানখালী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. তরিকুল ইসলামকে লাঞ্ছিত ও হুমকি দেওয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা লিমন হাওলাদার দাবি করেন, তিনি ভূমি কর্মকর্তাকে মারধর করেননি এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জমি চাষের অভিযোগও সত্য নয়।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদিক জানান, সরকারি খাসজমিতে চাষাবাদ নিষিদ্ধ করে লাল নিশান টানানো হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারী ও ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন জানান, বিষয়টি তিনি জেনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা পুলিশ লাইন থেকে গরু চুরির সময় জনতার হাতে আটক চোর!

বরগুনা পুলিশ লাইন থেকে গরু চুরির সময় জনতার হাতে আটক চোর!

ad300