‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও জেন্ডার সমতা নিশ্চিতের আহ্বান, বরগুনায় ষান্মাসিক সভা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার ২০২৭–২৮ সেশনের নতুন কমিটি গঠন আমতলীর আঠারোগাছিয়ায় ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে সন্তান হারা মায়ের আর্তনাদ

বরগুনায় বাফার গুদাম নির্মাণে খাসজমি পরিদর্শন

  • প্রকাশের সময় : Nov 23, 2026 ইং
বরগুনায় বাফার গুদাম নির্মাণে খাসজমি পরিদর্শন ছবির ক্যাপশন: Symbolic or file image of BCIC and Ministry of Industries delegation inspecting proposed khas land near BSCIC industrial area in Barguna.
ad728

সার সরবরাহ সহজ হবে, কমবে কৃষকদের পরিবহন ব্যয় ও ভোগান্তি-

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা জেলায় বাফার গুদাম নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত জমি পরিদর্শন করেছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) যুগ্মসচিব কামরুজ্জামানসহ একটি প্রতিনিধি দল। 

গত ২১ নভেম্বর (শনিবার) ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্পের আওতায় প্রতিনিধি দলটি বরগুনা সফর করেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সফরকালে তারা বরগুনা সদর উপজেলার বিসিক শিল্পনগরী সংলগ্ন প্রায় ৩ একর খাসজমি সরেজমিনে পরিদর্শন করেন। বাফার গুদাম নির্মাণের জন্য জমিটির ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা ও সার্বিক উপযুক্ততা যাচাই করেন।

উল্লেখ্য, বরগুনা জেলায় বর্তমানে কোনো বাফার গুদাম না থাকায় কৃষকদের সার সংগ্রহের জন্য পার্শ্ববর্তী ভোলা জেলার ওপর নির্ভর করতে হয়। এতে সময় ও পরিবহন ব্যয় দুটোই বাড়ে। প্রস্তাবিত স্থানে বাফার গুদাম নির্মিত হলে সার সংরক্ষণ ও সরবরাহব্যবস্থা সহজ হবে। পাশাপাশি কৃষকদের পরিবহন ব্যয় ও ভোগান্তি কমার পাশাপাশি সময়মতো সার প্রাপ্তি নিশ্চিত হবে। এতে বরগুনার কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক কারাগারে!

বরগুনায় শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক কারাগারে!

ad300