ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

সাগরে যেতে পারছেনা ট্রলার: পাথরঘাটায় ডিজেল সংকট

  • প্রকাশের সময় : Mar 11, 2026 ইং
সাগরে যেতে পারছেনা ট্রলার: পাথরঘাটায় ডিজেল সংকট ছবির ক্যাপশন: সাগরে যেতে পারছেনা ট্রলার:
ad728
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় ডিজেল সংকটের কারণে গত তিন দিন ধরে গভীর সমুদ্রে মাছ শিকারে যেতে পারছেন না জেলেরা। দেশের দ্বিতীয় বৃহত্তম বিএফডিসি মৎস্য বন্দর পাথরঘাটায় এই জ্বালানি সংকট দেখা দেওয়ায় শত শত মাছধরা ট্রলার ঘাটে আটকা পড়েছে। ঈদের ঠিক আগমুহূর্তে এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন জেলে ও ট্রলার মালিকরা।

স্থানীয় জেলে ও ট্রলার মালিকদের অভিযোগ, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ডিজেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। ফলে প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে ট্রলারগুলো ঘাটেই পড়ে আছে।

পাথরঘাটার ট্রলার ব্যবসায়ী মাসুম কোম্পানি জানান, ইরান-ইসরাইল-আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালি বন্ধ হওয়ার খবরে দেশে জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। এই সুযোগে পাথরঘাটার কিছু অসাধু ব্যবসায়ী চড়া দামে বিক্রির উদ্দেশ্যে ডিজেল মজুত করতে শুরু করেছে। গত তিন দিন ধরে কোনো মহাজনের কাছেই পর্যাপ্ত ডিজেল পাওয়া যাচ্ছে না। ফলে মাছ বিক্রি শেষে রসদ নিলেও তেল না পেয়ে জেলেরা বিভিন্ন খালে ট্রলার বেঁধে রাখতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় জেলে জাকির বিশ্বাস অভিযোগ করে বলেন, “দোকানগুলোতে তেল মজুত থাকলেও ব্যবসায়ীরা বলছে তেল নেই। তবে লিটারে ২০ টাকা বাড়তি দিলেই ডিজেল পাওয়া যাচ্ছে। ভেবেছিলাম ঈদের আগে শেষবারের মতো সাগরে গিয়ে মাছ ধরে পরিবার নিয়ে আনন্দ করব, কিন্তু তেলের সংকটে সেই আশা এখন ম্লান হয়ে যাচ্ছে।”

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “পাথরঘাটার বিভিন্ন দোকানে পর্যাপ্ত তেল মজুত থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় গোপনে তেল সরিয়ে রেখেছে। ফলে সমুদ্রগামী ট্রলারগুলো জ্বালানি না পেয়ে ঘাটে বসে আছে। আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

তবে তেল ব্যবসায়ী ফারুক ব্রাদার্সের স্বত্বাধিকারী ফারুক হাওলাদার সংকটের কথা স্বীকার করে বলেন, “বর্তমানে সরকারি নির্দেশনা অনুযায়ী ডিপো থেকে কোটাভিত্তিক তেল সরবরাহ করা হচ্ছে। পাথরঘাটায় সপ্তাহে ডিজেলের চাহিদা ২ থেকে আড়াই লাখ লিটার, সেখানে পাঁচটি ফিলিং স্টেশনে আসছে মাত্র পাঁচ হাজার লিটার। ফলে চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তবে লাইসেন্সবিহীন কিছু খুচরা বিক্রেতা তেল মজুত করতে পারে বলে আমার ধারণা।”

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, “যদি কোনো অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে, তবে তাদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাজার তদারকি জোরদার করতে জেলা প্রশাসন কাজ করছে।”

ঈদের আগে জ্বালানি সংকটের কারণে সাগরে যেতে না পারায় পাথরঘাটার শত শত জেলে ও ট্রলার মালিক দুশ্চিন্তায় পড়েছেন। দ্রুত সংকট নিরসনে প্রশাসনের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস: সফল উদ্যোক্তাদের সম্মাননা ও

বরগুনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস: সফল উদ্যোক্তাদের সম্মাননা ও

ad300