বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনায় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬)- জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস। বক্তারা বলেন, অনগ্রসর জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতেই এ প্রশিক্ষণের আয়োজন।
১৫ দিনের এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বিভিন্ন দক্ষতা অর্জনের মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করা হয়।
দৈনিক শেষকথা Seshkatha News