বরগুনা প্রতিনিধি : বরগুনায় শিক্ষা ও জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রাখছেন পাবলিক প্রসিকিউটর (পিপি), জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন (সাবেক ছাত্রনেতা ও পৌর বিএনপির সভাপতি)। তিনি বর্তমানে এম, বালিয়াতলী ডি.এন. কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি নলী মাইঠা মাধ্যমিক বিদ্যালয় ও দিবা মাইঠা সালেহিয়া মাদ্রাসায় আয়োজিত অভিভাবক মতামত সভায় তিনি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উন্নয়নে অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া এম বালিয়াতলী ডি.এন. কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে অংশ নেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আলহাজ্ব নুরুল আমিন। পাশাপাশি প্রয়াত এক শিক্ষকের পরিবারের পাশে দাঁড়িয়ে নগদ আর্থিক অনুদান প্রদান করেন তিনি। শিক্ষা ও জনসেবায় তাঁর এসব উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন। বরগুনার সার্বিক উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের কথা জানিয়ে ভবিষ্যত পরিকল্পনার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
দৈনিক শেষকথা Seshkatha News