‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬

  • প্রকাশের সময় : Oct 12, 2026 ইং
বরগুনায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ ছবির ক্যাপশন: বরগুনায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬
ad728

এবারের প্রতিপাদ্য: “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ পালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমী, বরগুনার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস। উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রূপ কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আহমেদ (পিপিএম) এবং বাংলাদেশ শিশু একাডেমী, বরগুনার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম।

জাতীয় কন্যা শিশু দিবসের মূল লক্ষ্য হলো কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা নিশ্চিতকরণ এবং সমাজের সর্বস্তরে তাদের সমান সুযোগ ও মর্যাদা প্রতিষ্ঠার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। কন্যাশিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করার পাশাপাশি তাদের শিক্ষা, স্বাস্থ্য, বিকাশ ও নেতৃত্বের সুযোগ তৈরি করা একটি বৈষম্যহীন সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের মাধ্যমে কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা প্রতিরোধ এবং তাদের সম্ভাবনা বিকাশে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও তাদের স্বপ্নপূরণের পথ সুগম করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক এবং সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এ সময় বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

—বাল্যবিবাহ বন্ধ হোক, কন্যাশিশুর অধিকার নিশ্চিত হোক, আর শিক্ষা ও আত্মবিশ্বাসে এগিয়ে গিয়ে কন্যারাই গড়ে তুলুক আগামীর বিশ্ব।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার চলমান উন্নয়ন প্রকল্প ঘুরে দেখলেন আইএমইডির পরিচালক পল

বরগুনার চলমান উন্নয়ন প্রকল্প ঘুরে দেখলেন আইএমইডির পরিচালক পল

ad300