ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীতে বগীরদোনা খালের জীববৈচিত্র্য সংরক্ষণে ১৯ সদস্যের কমিটি গঠন

  • প্রকাশের সময় : Mar 11, 2026 ইং
তালতলীতে বগীরদোনা খালের জীববৈচিত্র্য সংরক্ষণে ১৯ সদস্যের কমিটি গঠন ছবির ক্যাপশন: তালতলীতে বগীরদোনা খালের জীববৈচিত্র্য সংরক্ষণে ১৯ সদস্যের কমিটি গঠন
ad728


বরগুনার তালতলী উপজেলায় বগীরদোনা খালের জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে ১৯ সদস্যের জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকাল ১০টায় তালতলী উপজেলা মডেল মসজিদের হলরুমে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর ফিসনেট প্রকল্পের উদ্যোগে এ কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। সভায় বন বিভাগের সখিনা বিট কর্মকর্তা জুমেল খান সভাপতিত্ব করেন।

সভায় মৎস্যজীবী, সম্প্রদায়ভিত্তিক সংগঠন (সিবিও), বেসরকারি সংস্থা (এনজিও), স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষক ও যুব প্রতিনিধিসহ বিভিন্ন পেশার অংশীজনরা উপস্থিত ছিলেন। তাদের সমন্বয়ে বগীরদোনা খাল ব্যবস্থাপনার জন্য কমিউনিটি-লেড মেরিন প্রোটেক্টেড এরিয়া বাস্তবায়নের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।

আলোচনা শেষে সাধারণ পরিষদের ২১ সদস্যের সম্মতিতে ১৯ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে আবু সিদ্দিককে সভাপতি এবং মো. আবুল বাসারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সভায় প্রকল্প অফিসার (মেরিন প্রোটেকশন) মো. আরাফাত রহমান গঠনতন্ত্রের বিভিন্ন ধারা-উপধারা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে বিট কর্মকর্তা জুমেল খান বলেন, এ কমিটি গঠনের মাধ্যমে স্থানীয় জেলেদের আর্থসামাজিক উন্নয়ন, টেকসই জীবিকা নিশ্চিতকরণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলাশয় ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

নবনির্বাচিত সভাপতি আবু সিদ্দিক বলেন, সিএনআরএসের এই উদ্যোগ বগীরদোনা খালের সংরক্ষণ ও সংস্কারের পাশাপাশি মৎস্যজীবীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবাই মিলে দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে খালটির জীববৈচিত্র্য রক্ষায় কাজ করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সিবিডিপি’র প্রকল্প ব্যবস্থাপক মো. রিয়াজুল ইসলাম, সিএনআরএস ফিসনেট প্রকল্পের তালতলী উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মো. মেহেদী হাসান, মো. আশরাফ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, ফিসনেট প্রকল্পটি ওশান গ্র্যান্টস প্রোগ্রামের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় খাল থেকে গলাকাটা এক নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

বরগুনায় খাল থেকে গলাকাটা এক নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ad300