‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও জেন্ডার সমতা নিশ্চিতের আহ্বান, বরগুনায় ষান্মাসিক সভা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার ২০২৭–২৮ সেশনের নতুন কমিটি গঠন আমতলীর আঠারোগাছিয়ায় ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে সন্তান হারা মায়ের আর্তনাদ

বরগুনায় বিএনপি কার্যালয়ে সাংগঠনিক আলোচনা ও যাত্রী নিরাপত্তায় বাসস্ট্যান্ড পরিদর্শনে নেতাকর্মীরা

  • প্রকাশের সময় : Nov 19, 2026 ইং
বরগুনায় বিএনপি কার্যালয়ে সাংগঠনিক আলোচনা ও যাত্রী নিরাপত্তায় বাসস্ট্যান্ড পরিদর্শনে নেতাকর্মীরা ছবির ক্যাপশন: Barguna BNP leader Nazrul Islam Molla holds an organizational meeting and inspects the bus stand to review passenger safety and transport management.
ad728


নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনায় দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা ---

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬)- রাতে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক আলোচনা শেষে তিনি আকস্মিকভাবে নেতাকর্মীদের নিয়ে বরগুনা বাসস্ট্যান্ড পরিদর্শন করেন। এর আগে বেলা ১১টায় সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সৃষ্ট নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও লুটপাটের প্রতিবাদে বরগুনায় সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন তিনি।

সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়:  এ সময় জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা এবং সদস্য সচিব এস এম হুমায়ূন হোসেন শাহীনসহ জেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দলের বর্তমান সাংগঠনিক অবস্থা, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা এবং স্থানীয় রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।

দলীয় আলোচনা শেষে রাত সাড়ে ১০টার দিকে নজরুল ইসলাম মোল্লা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বরগুনা বাসস্ট্যান্ড এলাকায় আকস্মিক পরিদর্শনে যান। এ সময় তিনি বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি, যাত্রীসেবা ও নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন। পাশাপাশি সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনকালে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, যাতায়াত নির্বিঘ্ন রাখা এবং বাসস্ট্যান্ডের সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। উপস্থিত ছিলেন বরগুনা জেলা বাস মালিক সমিতির সভাপতি ফারুক সিকদার, সাধারণ সম্পাদক সোহাগ, বরগুনা সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন এবং জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি তানভীর হোসেন রুবেল। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ স্থানীয় রাজনৈতিক ও পরিবহন খাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রশাসন, পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৬ মার্চ ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা Seshkatha News

২৬ মার্চ ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা Seshkatha News

ad300