প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2026 ইং
বরগুনায় বিএনপি কার্যালয়ে সাংগঠনিক আলোচনা ও যাত্রী নিরাপত্তায় বাসস্ট্যান্ড পরিদর্শনে নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনায় দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা ---
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬)- রাতে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক আলোচনা শেষে তিনি আকস্মিকভাবে নেতাকর্মীদের নিয়ে বরগুনা বাসস্ট্যান্ড পরিদর্শন করেন। এর আগে বেলা ১১টায় সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সৃষ্ট নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও লুটপাটের প্রতিবাদে বরগুনায় সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন তিনি।
সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়: এ সময় জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা এবং সদস্য সচিব এস এম হুমায়ূন হোসেন শাহীনসহ জেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দলের বর্তমান সাংগঠনিক অবস্থা, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা এবং স্থানীয় রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।
দলীয় আলোচনা শেষে রাত সাড়ে ১০টার দিকে নজরুল ইসলাম মোল্লা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বরগুনা বাসস্ট্যান্ড এলাকায় আকস্মিক পরিদর্শনে যান। এ সময় তিনি বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি, যাত্রীসেবা ও নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন। পাশাপাশি সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনকালে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, যাতায়াত নির্বিঘ্ন রাখা এবং বাসস্ট্যান্ডের সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। উপস্থিত ছিলেন বরগুনা জেলা বাস মালিক সমিতির সভাপতি ফারুক সিকদার, সাধারণ সম্পাদক সোহাগ, বরগুনা সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন এবং জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি তানভীর হোসেন রুবেল। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ স্থানীয় রাজনৈতিক ও পরিবহন খাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রশাসন, পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered