‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনার উপকূলে বাড়ছে নদী ও সাগরের ভাঙন, হুমকিতে জনপদ ও জীবিকা

  • প্রকাশের সময় : Sep 19, 2026 ইং
বরগুনার উপকূলে বাড়ছে নদী ও সাগরের ভাঙন, হুমকিতে জনপদ ও জীবিকা ছবির ক্যাপশন: বরগুনার উপকূলীয় এলাকায় নদী ও সাগরের উত্তাল ঢেউয়ে অব্যাহত ভাঙনের চিত্র।
ad728

বিশেষ প্রতিবেদন: বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ ও নদীর প্রবল স্রোতে ক্রমেই বদলে যাচ্ছে বরগুনার উপকূলের চিত্র। সদর, তালতলী, পাথরঘাটা ও আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় নদী ও সাগরের ভাঙনে সৈকত, ঝাউবন, বেড়িবাঁধ, বসতভিটা ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষখালী নদীর অব্যাহত ভাঙনে নলটোনা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে তালতলীর শুভসন্ধ্যা সৈকত ও সংলগ্ন ঝাউবনে ভাঙনের প্রভাব পড়েছে। ঢেউয়ের আঘাতে বালু সরে গিয়ে গাছের শিকড় বেরিয়ে পড়ছে এবং অনেক গাছ উপড়ে যাচ্ছে। লালদিয়া চরেও ভাঙন পরিস্থিতি উদ্বেগজনক। অস্বাভাবিক জোয়ার, ঘূর্ণিঝড় ও নিম্নচাপের সময় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দিয়ে পানি ঠেকানো কঠিন হয়ে পড়ছে। বাঁধ ক্ষতিগ্রস্ত হলে লোকালয়ে পানি ঢুকে বসতবাড়ি ও ফসলি জমি প্লাবিত হওয়ার পাশাপাশি লবণাক্ততার কারণে কৃষি ও মিঠাপানির উৎস ক্ষতিগ্রস্ত হচ্ছে। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল হান্নান প্রধান জানান, জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাঁধ সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে নেওয়া জরুরি ও সাময়িক ব্যবস্থা অনেক ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হচ্ছে না। পরিবেশবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু বাঁধ মেরামত নয়—নদী ও সাগরের ভাঙন পর্যবেক্ষণ, টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা, ঝাউবন-ম্যানগ্রোভ সংরক্ষণ এবং ঝুঁকিপূর্ণ জনপদের জন্য দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
প্লাস্টিকদূষণে হুমকির মুখে বরগুনার নদী ও মৎস্যসম্পদ

প্লাস্টিকদূষণে হুমকির মুখে বরগুনার নদী ও মৎস্যসম্পদ

ad300